,

বলিউডে আগ্রহ নেই নব্যর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘শাহেনশাহ’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা। স্বাভাবিকভাবেই সব সময় মিডিয়ার নজরদারিতে থাকেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নব্যর রয়েছে অসংখ্য অনুসারী। তাই প্রায়ই গুঞ্জন শোনা যায়, বলিউডে দেখা যাবে নব্যকে।

তবে নব্যকে যারা রুপালি পর্দায় দেখতে চাইছেন তাদের জন্য হতাশার কথা শোনালেন তিনি। বলিউডে অভিনয়ের সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন সিনেমা জগতে আসার কোনো ইচ্ছা তার নেই। প্রথমবার একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান নব্য।

এ প্রসঙ্গে নব্য বলেন, ‘কোনো অবস্থাতেই আমি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেব না। আমি বিজ্ঞাপন এজেন্সিতে ইন্টার্নশিপ করাটাই বেশি উপভোগ করছি। ম্যানহাটনে আমি যে স্বাধীনতাটা পাচ্ছি তা খুব ভালো লাগে।’

 

 

শ্বেতা নন্দা বলেন, ‘আমি নব্যকে ইন্ডাস্ট্রির সব দিকটাই বলার চেষ্টা করেছি। ইন্ডাস্ট্রির প্রতি আমার বিরোধিতা নেই। আমাদের আজ যা কিছু অর্জন তা এর জন্যই। তবে এই জগতটা মোটেও সহজ নয়।’

নব্যর মা শ্বেতা নন্দা মনে করেন মা-বাবার কারো দিকই পায়নি তার মেয়ে। তবে মায়ের এ কথার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন নব্য। তিনি মনে করেন, মায়ের অনেক গুণ রয়েছে তার মধ্যে। নব্য বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, আত্মসচেতন এবং নম্র। আমি বই পড়তে ভালোবাসি- এই গুণটি পেয়েছি। তাছাড়া মায়ের আলমারিতে যা কিছু আছে সবকিছু আমি চাই, এমনকি তার জুতোও।’ নব্য জানান, মায়ের সঙ্গে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এছাড়া নানি জয়া বচ্চনের প্রিয় নাতনি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে