সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলার দৃষ্টিতে এখন কেবল চাকরি আর মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : সাম্প্রতিক বিচ্ছেদ ঝড়ের পর থমথমে জীবনকে স্বাভাবিক নিয়মে নিয়ে চলার চেষ্টা করছেন অভিনেত্রী মিথিলা। আগের মতো চাকরি করছেন, করছেন অভিনয়ও। সেইসঙ্গে একমাত্র মেয়ে আয়রা’কে সবসময় কাছে রাখছেন।

কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলেন ব্র্যাকের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইনে মিথিলার সঙ্গে অংশগ্রহণ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।

মিথিলা জানান, শিগগিরই ‘শিশু বিকাশ’ বিষয়ক একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। এর বিস্তারিত সময় হলেই সবাইকে জানান দেবেন তিনি। এরমধ্যে তিনি মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন :লাস্ট চ্যাপ্টার’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন অপূর্ব।

এছাড়া আসছে ঈদ উপলক্ষে মিথিলা ইফতেখার আহমেদ ফাহমি, রেদওয়ান রনি ও শিহাব শাহীনের নির্দেশনাতেও ঈদের নাটকে কাজ করবেন।

এরমধ্যে বেশকিছু ভালো গানে মডেল হিসেবে কাজ করারও প্রস্তাব এসেছে। কিন্তু আপাতত আর নয়। এখন মিথিলার ব্যস্ততা শুধুই চাকরি আর আয়রাকে নিয়ে। ফাঁকে সময় মিললে দেখা মিলবে অভিনয়ে।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল