,

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে সিনেমায় গুপ্তচর আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় লেখক গুলজারের মেয়ে মেঘনা গুলজার। এর আগে ফিলহাল, তলওয়ার নির্মাণ করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ নির্মাতার পরবর্তী সিনেমা রাজি।

সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত ১ আগস্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন করন জোহর। সিনেমাটির সহকারী প্রযোজক তিনি। তিনি জানান, ২০১৮ সালের ১১ মে মুক্তি পাবে রাজি।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মেঘনা গুলজারের এই সিনেমা। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধও এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। সিনেমাটিতে আলিয়া ভাটকে সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যার জন্মস্থান কাশ্মীর এবং পরবর্তীতে পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। এই সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।

হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ভারতের পাঞ্জাব, কাশ্মীর এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জংলী পিকচার্স এবং ধর্ম প্রোডাকশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে