সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর লিজার ‘মন বড় অবুঝ’

news-image

বিনোদন ডেস্ক :ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত কণ্ঠশিল্পী লিজা। দুই বছর পর ১ আগস্ট সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হলো তার গাওয়া ‘মন বড় অবুঝ’ শিরোনামে গানের মিউজিক ভিডিও।

গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন খান মাহি। এতে মডেল হিসেবে কাজ করেছেন শিল্পী নিজেই।

এ প্রসঙ্গে লিজা বলেন, ‘মন বড় অবুঝ গানের মিউজিক ভিডিওটি দেখে নিজেকে চিন্তে পারছি না। এত সুন্দর মিউজিক ভিডিও এর আগে আমার হয়নি। অসাধারণ লিখেছেন জিয়াউদ্দিন আলম। খুব মধুর সুর করেছেন রেজওয়ান শেখ। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

গত বছর ঈদুল ফিতরে লিজা ও নদীর গাওয়া প্রথম ডুয়েট অ্যালবাম ‘চাঁদমুখ’ প্রকাশিত হয় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। এ অ্যালবাম থেকেই ‘মন বড় অবুঝ’ গানটি নেওয়া হয়েছে।

https://youtu.be/TgZBBwgTsyE

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা