,

আমিরের সিক্রেট সুপারস্টারের ট্রেইলার প্রকাশ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত সিনেমা সিক্রেট সুপারস্টার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করছেন আমির খান। গত বছর সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। টিজারে অদ্ভুত সাজে হাজির হয়েছিলেন আমির খান। এতে তার সংলাপও ছিল বেশ হাস্যকর।

কয়েকদিন আগে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার। এবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ আগস্ট ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় ট্রেইলারটি।

ট্রেইলারে দেখা যায়, আমির খান একজন প্রসিদ্ধ সংগীত পরিচালক। তার নাম শক্তি কুমার। তাকে দেখে সংগীতে অনুপ্রাণিত হয় একটি মেয়ে। সে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। কিন্তু স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি। সঙ্গে পান শক্তি কুমারের অনুপ্রেরণা। শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে তার গান প্রকাশ করে রাতারাতি জনপ্রিয়ও হয়ে ওঠেন।

সিক্রেট সুপারস্টার সিনেমায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। এর আগে আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করেন জাইরা। সিক্রেট সুপারস্টার সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে