সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালি বিদিতার সাহসী দৃশ্যে মুগ্ধ নওয়াজ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ অভিনেতার পরবর্তী সিনেমা বাবুমশাই বন্দুকবাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদিতা বাগ। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে।

এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘বারফানি’। গানটিতে একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন নওয়াজ। সিনেমায় এর আগে এমন ঘনিষ্ঠ দৃশ্যে তাকে রোমান্স করতে দেখা যায়নি। এছাড়া বিদিতা বাগও নিজেকে বেশ আবেদনময়ীভাবে উপস্থাপন করেছেন। সত্যি বলতে বাঙালি মেয়ের এমন সাহসী দৃশ্যে অনেকে অবাক হয়েছেন। তার সাবলীল অভিনয় নওয়াজকেও মুগ্ধ করেছে। নওয়াজের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য প্রশংসা পাচ্ছে নেট দুনিয়ায়।

‘বারফানি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক। সুর করেছেন গৌরব দাগাওকর এবং লিখেছেন গালিব আসাদ ভোপালি। সিনেমাটির প্রযোজক কিরণ শ্যাম শ্রোফ বলেন, ‘আরমানের কণ্ঠের সঙ্গে নওয়াজ ও বিদিতার রসায়ন পর্দায় জাদু তৈরি করেছে। আমরা যে সাড়া পেয়েছি তাতে খুব খুশি।’

বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটি পরিচালনা করেছেন কুশান নন্দি। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ ছাড়াও অভিনয় করছেন জতীন গোস্বামী, শ্রদ্ধা দাশ, মুরলি শর্মা এবং দিব্যা দত্ত। আগামী ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা