,

অভিনেত্রী আনোয়ারার পাশে জাজ

news-image

বিনোদন ডেস্ক : আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন অবস্থায় আনোয়ারা অর্থ সংকটে ভুগছেন বলে সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।

এরপর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন অভিনেত্রী আনোয়ারার বাসায় গিয়ে দেখা করেন। এ সময় আনোয়ারার স্বামীর খোঁজ খবর নেন তিনি।

আনোয়ারার স্বামী মহিতুল ইসলামের চিকিৎসার জন্য জাজ পাশে থাকবে বলে রাইজিংবিডিকে জানান আলিমুল্লাহ খোকন।

১৩ জুলাই আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। কিছুদিন আগে প্রযোজকদের কাছে আনোয়ারার পারিশ্রমিকের বকেয়া টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। তবে প্রযোজকদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে