,

ভক্তের জন্য সানির বিশেষ উপহার

news-image

বিনোদন ডেস্ক : প্রযুক্তির এই যুগে ভক্তদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন তারকাদের সবচেয়ে পছন্দ। এছাড়া অনেক তারকা রয়েছেন যাদের রয়েছে নিজস্ব অ্যাপ, যা দিয়ে নিজের তথ্যগুলো ভক্তদের সঙ্গে তারা ভাগাভাগি করেন। এ তালিকায় রয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন।

গত নভেম্বরে নিজের অ্যাপটি চালু করেন সানি। এরপর ভক্তদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এতে তার পরবর্তী সিনেমার নাম কী রাখা যায় এজন্য পরামর্শ চান তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভ্রমণের সুযোগ পেয়েছেন ভারতের দিল্লীর রাভনীত গুলাটি ঠাকরাল নামের এক নারী ভক্ত। পুরস্কার পেয়ে তিনি ভীষণ খুশি কারণ তার জন্মদিন সেখানে পালন করার সুযোগ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাভনীত ঠাকরাল বলেন, ‘সানির কাছ থেকে এই ভালোবাসা আমি বাকি জীবন মনে রাখব। ঘটনাক্রমে ভ্রমণের সুযোগটি আমার জন্মদিনের সময় হয়েছে এবং স্বামীকে নিয়ে অনেক আনন্দ করেছি। আসলে সানি তার ভক্তদের অনেক গুরুত্ব দেন যা সত্যিই প্রশংসনীয়।’

এ প্রসঙ্গে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানি বলেন, ‘তাদের জন্য আজ আমি এখানে। ব্যক্তিগতভাবে সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। এটি ভক্তদের প্রতি আমার ছোট ভালোবাসা এবং অনেক আনন্দিত যে, এর জন্য কারো জন্মদিনটি বিশেষ হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে