বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রীকে কু প্রস্তাবের অভিযোগ, আটক ১

news-image

বিনোদন ডেস্ক : এবার হেনস্থার অভিযোগ করলেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। মুম্বইয়ের ওসিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই একটি অচেনা নম্বর থেকে ফোন করা হচ্ছে তাঁকে। অর্থের বিনিময়ে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয় কোয়েনাকে। বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি কোয়েনা। কিন্তু, বেশ কয়েকদিন ধরেই পর পর ফোন করে উত্যক্ত করা হয় বলিউডের ওই অভিনেত্রীকে। পর পর প্রায় ৫০ বার অচেনা নম্বর থেকে কোয়েনাকে ফোন করে অশ্লীল প্রস্তাব দেওয়া হলে, তিনি রাজি হননি।

এরপর শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফের ওই একই ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ হন কোয়েনা। ওই ব্যক্তির প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। ফোন নম্বর ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর