,

আত্মহত্যা করলেন মডেল রিসিলা

news-image

বিনোদন ডেস্ক :র‌্যাম্প-মডেল রিসিলা বিনতে ওয়াজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকালে রাজধানীর বাড্ডার বাসায় মডেল রিসিলা আত্মহত্যা করেন। তার মৃত্যর খবর নিশ্চিত করেছেন বাড্ডা থানা পুলিশের একটি সূত্র ও মডেল অভিনেতা ইমতু রাতিশ।

জানা গেছে, বর্তমানে রিসিলার লাশ রয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। কেন আত্মহত্যা করলেন রিসিলা প্রাথমিকভাবে সেটা এখনো সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে রিসিলার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা সবার। মাত্র ২২ ঘণ্টা আগেও তাকে পাওয়া গিয়েছিলো ফেসবুক অ্যাকাউন্টে। তিনি তার প্রোফাইল পিকচার বদল করেছিলেন।

রিসিলা মূলত র‌্যাম্প ও বিলবোর্ড মডেল হিসেবেই পরিচিত। আড়ং, কে-ক্র্যাফট, ছাড়াও বেশকিছু নামিদামি ফ্যাশন হাউজের মডেল ছিলেন রিসিলা। এছাড়া দেশের বড়বড় র‌্যাম্প শো-তে স্টপার হিসেবে কাজ করছেন রিসিলা। কিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে