সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার ছক্কা’ দিয়ে বড় পর্দায় হিরো আলমের অভিষেক

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যতিক্রমী সব মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বগুড়ার ছেলে হিরো আলম। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবির নাম ‘মার ছক্কা’। বিষয়টি হয়তো হিরো আলম ভক্তরা বিশ্বাস করতে চাইবেন না। সিনেমার কাজ শেষ হয়ে গেছে। হিরো আলম এখন বড় পর্দায় নিজের অভিষেকের বিষয়ে অপেক্ষার প্রহর গুণছেন। অথচ হিরো আলম নিজেও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। বড় পর্দায় অভিষেক বলে কথা!

হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। এজন্য সত্যিই নির্মাতার কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।

‘মার ছক্কা’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন পরিচালক মঈন বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।

ছবিটির শ্যুটিংয়ে সময় তোলা একটি ছবি সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন হিরো আলম। সেখানে পুলিশ কর্মকর্তারূপী এক অভিনেতার সঙ্গে সঙ্গে দেখা গেছে হিরো আলমকে। ছবির সঙ্গে হিরো আলম লিখেছেন, ‘ছবির শ্যুটিংয়ের সময় তোলা। এই পুলিশ হিরো আলমকে গ্রেফতার করতে এসেছিল। আমি তাকে খুব ভালোভাবেই মেরেছি। জ্যাকি চ্যানও এই লেবেলের মারপিট করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা