,

একটি থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ : বুবলী

news-image

‘দুইটি ছবি সম্পূর্ণ দুই ধরনের। ভিন্ন ভিন্ন মেজাজের। যদি মজা করে বলি একটি হলো থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ। ‘ শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’ ছবি প্রসঙ্গে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন বুবলী। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় এ ডাবল ধামাকা নিয়ে বড় পর্দায় হাজির হবেন হালের আলোচিত এ লাস্যময়ী। তাই প্রস্তুতিটাও বুবলী সেভাবে নিচ্ছেন বলে জানালেন।

বুবলী বলেন, ‘অহংকার’ ছবিটি পুরোপুরি প্রস্তুত। মুক্তির জন্য হাসফাঁস করছে। আর ‘রংবাজ’ ছবিটিও প্রস্তুত। যতদূর জানলাম, দুইটি ছবি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। যদি তাই হয়, প্রচারণার কাজও শীঘ্র শুরু হবে বলে জানা গেছে। ‘

বুবলী আরও বলেন, ‘গত ঈদেও দুটি ছবি মুক্তি পেয়েছিল আমার। এবারও মুক্তির অপেক্ষা জোড়া ছবি। তাই প্রত্যাশার সাথে সাথে একটু চাপ থাকাও স্বাভাবিক। আশা করি, দর্শকদের প্রত্যাশা এবারও পুরোপুরি পূরণ করতে পারবো। ‘

উল্লেখ্য, ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন হালের ঢালিউড সেনসেশন শাকিব খান। গত বছরে ঈদে বুবলীর ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি দুটি মুক্তি পায়। এ ছবি দুটিতেও তার নায়ক ছিলেন শাকিব খান।

-মেঘে ঢাকা তারা প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে