,

এবার কলকাতার সিনেমায় শম্পা

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশন আর চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী শম্পা হাসনাইন দেশের গণ্ডি পেরিয়ে এবার কলকাতার সিনেমায় জায়গা করে নিয়েছেন। কলকাতার নির্মাতা অম্লান মজুমদারের পরিচালনায় ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন উত্তম কুমারের নাতজামাই ভস্বর চট্টোপাধ্যায়। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শাহিদ ইমাম। ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন শান্তনু ভট্টাচার্য।

রিয়্যালিটি শো ‘সুপার হিরো-সুপার হিরোইন’র মাধ্যমে শোবিজে আসা অভিনেত্রী শম্পা হাসনাইন অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন। এরপর থেকে উপস্থাপনা, নাটক এবং চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হন।

এরই ধারাবাহিকতায় এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় জায়গা করে নিলেন তিনি। এ প্রসঙ্গে এই তরুণী বলেন, ‘প্রথমবারের মত দেশের বাইরের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। অনেক বেশি এক্সাইটেড। ছবির গল্প আমার ভালো লেগেছে। চেষ্টা করবো নিজের ভালোটা দেওয়ার জন্য। ছবিটি নিয়ে বেশ আশাবাদী আমি। ‘

এস আর এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হবে আগস্টের ১৭ তারিখ থেকে। সিনেমাটির চিত্রায়ন হবে কলকাতার শান্তিনিকেতনে। শম্পা-ভাস্বর ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জী, শ্রীলা মজুমদার প্রমুখ। এটি একটি সম্পূর্ণ কলকাতার চলচ্চিত্র।

উল্লেখ্য, একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে রুপালি জগতে শম্পার যাত্রা শুরু হয়। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে