,

প্রিয় অভিনেত্রীকে আকাশের তারা উপহার

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পূজা হেজ। ভারতীয় দক্ষিণী সিনেমায় বেশি দেখা যায় তাকে। তবে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও এরই মধ্যে রূপ ও অভিনয় গুণে অনেক ভক্ত জুটিয়েছেন এ অভিনেত্রী। এর মধ্যে এক ভক্ত এ অভিনেত্রীকে উপহার দিয়েছেন আকাশের তারা।

পূজার এ ভক্ত বসবাস করেন লন্ডনে। একটি অনলাইন পোর্টাল প্রিয় মানুষের নামে আকাশের তারা নিবন্ধন করার সুযোগ দেয়। আর এই ভক্ত সেই সুযোগ গ্রহণ করেন এবং পূজাকে তা উপহার দেন। যেন আজীবন সেই তারাটি এ অভিনেত্রীর নামে থাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হৃতিক রোশানের বিপরীতে মহেঞ্জো দারো সিনেমায় দেখা গেছে পূজাকে। জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। শোনা যাচ্ছে, এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা শেঠি। আর আনুশকার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন পূজা।

ইউভি ক্রিয়েশন্সের প্রযোজনায়সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে