,

মাধুরীকে নিয়ে কমেডি সিরিজ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধাক ধাক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ব্যক্তিগত জীবনে শ্রীরাম নেনেকে বিয়ে করে মুম্বাই থেকে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে ফের শোবিজ অঙ্গনে ফেরেন এ অভিনেত্রী। এই বলি সুন্দরীর জীবনের গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে কমেডি সিরিজ।

মার্কিন টিভি চ্যানেল এবিসির জন্য নির্মিত এ সিরিজের প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া মাধুরী ও তার স্বামী শ্রীরাম নেনেও এ সিরিজের প্রযোজনা করছেন। পাশাপাশি মার্ক গর্ডন কোম্পানি ও এবিসি স্টুডিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গ্ল্যামার দুনিয়া ছেড়ে মাধুরী কিভাবে মার্কিন মুলুকে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তার বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে এই সিরিজের গল্প তৈরি হবে। ‘জেনারেল হসপিটাল : নাইট শিফট’ শোয়ের লেখক শ্রী রাও। তিনি সিরিজটির চিত্রনাট্যের দায়িত্ব রয়েছেন। এ সিরিজের নাম এখনো নির্ধারণ হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে