,

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতে ভক্তরা

news-image

বিনোদন ডেস্ক : রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করল শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজল’র গান ‘হাওয়ায়ে’। মুক্তি পেয়ে এক রাতের মধ্যে সবচেয়ে বেশিবার স্ট্রিম হয়েছে গানটির।

ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল সাইটগুলি থেকে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে এই গান। মোটামুটি এই দাবি নিয়ে হাজির শাহরুখ ও আনুশকা। গানের লিঙ্ক শেয়ার করে শাহরুখ তার টুইটারে লিখেছিলেন, ‘‘সেজল তোমার জন্যই এ সব কিছু।”

আনুশকা ‘হাওয়ায়ে’র রেকর্ড-এর কথা শেয়ার করেছেন। যেমন-তেমন করে শেয়ার নয়, গানের সুরে নেচে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন আনুশকা। আর ‘সেজল’ আনুশকার নাচের সেই ভিডিও আবার শুট করেছেন ‘হ্যারি’ শাহরুখ।

ইরশাদ কামিলের কথায়, প্রীতমের মিউজিকে আরও একটি রোম্যান্টিক গান গাইলো অরিজিৎ। ‘জব হ্যারি মেট সেজল’র এটি পঞ্চম গান। রিলিজের পর গানের জাদুতে মাতোয়ারা শাহরুখ-আনুশকা ভক্তরা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে