,

বলিউড অভিনেতা ইন্দর কুমার আর নেই

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইন্দর কুমার আর নেই। শুক্রবার (২৮ জুলাই) রাত ২ নাগাদ মুম্বাইয়ের আন্ধেরিতে তার নিজের বাংলোতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৪৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দর হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। বিভিন্ন তারকা এই অভিনেতার শান্তি কামনা করে আশীর্বাদ জানাচ্ছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

ইন্দর কুমার বলিউডের নামী অভিনেতা অক্ষয় কুমার ও সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন যথাক্রমে ‘খিলাড়ি’ ‘ওয়ান্টেড’ ছবিতে। এ ছাড়াও, আয়েশা জুলকার সঙ্গে তার বলিউড অভিষেক ‘মাসুম’ ছবিটিও যথেষ্ট হিট করে।

ইন্দর কুমারকে শেষ উল্লেখযোগ্য চরিত্রে দেখা যায় ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ ছবিতে। তিনি একটি বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন। এর নাম ‘অগ্নিপথ’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে