সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ করেই সভ্যতার বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই বিয়ে কাজটি সেরে নিলেন সংগীতশিল্পী কারিশমা শানু সভ্যতা। গতকাল বৃহস্পতিবার রাতে একেবারে ঘরোয়া পরিবেশে তাঁর বিয়ে হয়। সভ্যতার বর সামিউল ওয়াহিদ শোভন ব্ল্যাক ব্যান্ডের ড্রামার। পাশাপাশি মেটাল মেজ নামের আরেকটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত আছেন তিনি।

সভ্যতার বিয়ের খবরটি প্রথমে জানা যায় তাঁর ভাই সন্ধির দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি লেখেন, ‘বাসায় আজ বিয়ে। সভ্যতার বিয়ে!’ এরপর রাতে তাঁর বোন অভিনয়শিল্পী স্বাগতার সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বললেন, ‘আজ আমাদের বাসায় বিয়ে হচ্ছে। একেবারে হুট করেই পুরো ব্যাপারটা ঘটেছে। ১০ বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেছে।’

স্বাগতা আরও জানান, একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়েটা হচ্ছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত আছেন। বড় কোনো অনুষ্ঠান হোক, এটা সভ্যতা নিজেই চাননি। শুক্রবার সভ্যতা আর শোভনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি হবে একেবারেই ছোট আকারে। শুধু কাছের আত্মীয়স্বজন আর বন্ধুরাই এতে উপস্থিত থাকবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা