বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিই কি মধু, না বিষ! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনের কল্যাণে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সারাদেশে বেশ সাড়া ফেলেছে। একই নামে নির্মিত সিনেমায় আইটেম গান হিসেবে ব্যবহৃত হয়েছে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, যার ভিডিও ইউটিউবে প্রকাশের পর চারদিক থেকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তো বলছেন, ঢালিউড যে আবারও অশ্লীলতার দিকে ঝুঁকছে তা এই ছবিটির মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত ২৪ জুন গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। বেশ ঝলমলে সেটে ধারণ করা গানটিতে অংশ নিয়েছেন জেফ ও তিথি। খোলামেলা পোশাকে নায়িকা ও অশালীন অঙ্গভঙ্গিতে গানটি ধারণ করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। এর মধ্যে ৫৩১ জন লাইক দিলেও ৬ শতাধিক মানুষ গানটির ভিডিও অপছন্দ করেছেন। এর মধ্যে দেড়শ’ জনের মতো মানুষ কমেন্ট করেছেন।

এদের মধ্যে রাহাত খান নামের একজন বলছে, ”এতো সুন্দর গানটারে … কি বানাইছে?” অনেকের মন্তব্য, ”এই মানুষগুলোই ঢালিউডের সুনামটা ধ্বংস করছে। ” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ”৫২৫ লাইক? এরা কি পাগল না ছাগল?”

একজন লিখেছেন, ”হেতেই দেখি হাছা হাছাই মধু কইয়া বিষ খাওয়াইলো… তয় বিষ খাওন লাগবো না, গান শুইনাই মনের মধ্যে বিষের রিয়েকশন শুরু হয়ে গেছে। সব কয়ডারে পানিতে চুবানি দিতে পারলেই এই বিষ নামবো নয়তো বিষ নিয়েই থাকতে হইবো। ”

কয়েক বছর আগে বাংলা সিনেমা অশ্লীলতায় ভরপুর ছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে যখন ‘মার্জিত’ চলচ্চিত্রের দিকে যখন হাঁটছিল ঢালিউড, তখন সিনেমা হলে দেখা গেল দর্শক খরা। কিন্তু তারপরও পিছপা হয়নি। বর্তমানে সিনেমা হলে কিছু হলেও দর্শক ফেরানো সম্ভব হয়েছে। আর ঠিক সেসময় এমন একটি ছবির মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রপ্রেমীরা।

জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ মুক্তি পাচ্ছে ২৮ জুলাই। তার আগে ছবিটির মুক্তি নিয়ে অনেকের প্রশ্ন, বাংলা সিনেমায় আবারও কি অশ্লীলতা ফিরে এসেছে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কিভাবে ছবিটি সেন্সর ছাড়পত্র পেল?

তবে অশ্লীলতার অভিযোগ মানতে নারাজ ছবিটির নির্মাতা জসিম উদ্দিন জাকির। তিনি জানান, পোস্টার বা আইটেম গান দেখে সিনেমাটিকে অশ্লীল বলা ঠিক হচ্ছে না। বরং মৌলিক গল্পে নির্মিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ দেখে দর্শক খুশি মনেই সিনেমা দেখে হল থেকে বের হবেন।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি