সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাস্টফুড কিনতে সেনাবাহিনীর ট্যাংক

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সব দেশের সেনাবাহিনীর নানা ধরনের ট্যাংক থাকে। যুদ্ধের পাশাপাশি বার্ষিক সামরিক মহড়াতেও ট্যাংকের ব্যবহার রয়েছে। তবে এবার বেলজিয়ামে একটি ট্যাংক নিয়ে ফাস্টফুড কেনার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মূলত বেলজিয়ামের জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ব্রাসেলসে প্যারেড শেষ করে সেটি ফিরছিল ব্যারাকে। পথিমধ্যে ট্যাংকে থাকা সেনাদের কেউ কেউ হয়তো ফাস্টফুড খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই রাস্তার পাশে ফাস্টফুডের দোকান পড়তেই সুযোগটি কাজে লাগান কর্মকর্তারা।

সবার জন্য এক প্যাকেট ফাস্টফুড নিয়ে দাম মিটিয়ে চলে যান তারা। হঠাৎ করে ফাস্টফুড দোকানের পাশে ট্যাংক থামতে দেখে ফাস্টফুড দোকানের লোকজন কিছুটা চমকে গেলেও সেনাদের ফাস্টফুড খাওয়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত দোকানের কর্মী ও মালিক। পুরো ঘটনাটি ধরা পড়েছে ট্যাংকের পেছনে থাকা এক গাড়ির যাত্রীর মোবাইল ফোনের ক্যামেরায়।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’