সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ছবির আইটেম নাচের শুটিং করলেন সানি

news-image

বিনোদন ডেস্ক :হিন্দি সিনেমায় ঝড় তুলেছেন এতোদিন। এবার বাংলা সিনেমায় আইটেম নাচে অভিষেক করলেন আলোচিত নায়িকা সানি লিওন। গতকাল এই গানের শুটিং হলো মুম্বাইয়ে। সেখানে স্বমহিমায় দেখা গেল সানিকে।

মায়াময় আলো আধারিতে নীল পোশাকে দেখা গেলো প্রাক্তন নীল ছবির নায়িকাকে। তিনি একা নন, সঙ্গে ছিলেন আরও অনেকেই। ‘সেরা বাঙালি’ সিনেমার জন্য আইটেম গানে নাচলেন সানি। ছবির পরিচালক স্বপন সাহা।

এদিকে শোনা যায়, সানিকে বাংলা ছবির আইটেম নাচে রাজি করাতে কম ঝক্কি পোহাতে হয়নি পরিচালক স্বপন সাহাকে। প্রযোজকদের কাছে সানির নাম প্রস্তাব করেছিলেন ঠিকই, তবে সেটা সম্ভব হবে বলে খুব একটা আশা করেননি অনেকে। কিন্তু প্রস্তাবে রাজি হন সানি লিওন।

ছিটমহল ও সার্কাসকে কেন্দ্র করে শক্তিপদ রাজগুরুর লেখা কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছিটমহলের অধিবাসীদের যন্ত্রণার পাশাপাশি সার্কাসের সমস্যাও ফুটিয়ে তোলা হবে এখানে। সানি লিওনের পাশাপাশি শক্তি কাপুর, রাজপাল যাদবের মতো বলিউড তারকাদের দেখা যাবে ছবিতে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা