সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাসের সিনেমা থেকে সরে গেলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে। এর আগে একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। শোনা যাচ্ছিল, আবারো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আনুশকা।

প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। এতেই দেখা যাওয়ার কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাহো সিনেমার আগে আরো একটি বড় বাজেটের তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা। এ সিনেমার সঙ্গে সাহো সিনেমার শুটিং শিডিউল মিলে যাওয়ায় প্রভাসের সিনেমা থেকে সরে যাচ্ছেন এ অভিনেত্রী।

আনুশকার পরিবর্তে অভিনেত্রী পূজা হেজকে সাহো সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খুব শিগগির সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে চলতি মাসের শেষে শুটিংয়ে অংশ নেবেন প্রভাস। বর্তমানে নির্মাতারা কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করছেন নীল নিতিন মুকেশ।

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা