সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার জন্য চিন্তায় ‘ঘুম হচ্ছে না’ সালমানের!

news-image

বিনোদন ডেস্ক :ক্যাটরিনা কাইফের জন্য চিন্তায় রয়েছেন সালমান খান। কোনওরকম ঝুঁকি নিয়ে যাতে ক্যাট কাজ না করেন, সে বিষয়ে বার বার সতর্ক করছেন সালমান। খবর ভারতীয় গণমাধ্যমের।

শোনা যাচ্ছে, টাইগার জিন্দা হ্যায়-এর সেটে ক্যাটরিনা নাকি একের পর এক মারাত্বক স্টান্ট করছেন। কারও কোনও সাহায্য না নিয়েই সালমানের প্রাক্তন প্রেমিকা ওই সব স্টান্ট করে যাচ্ছেন। ফলে যে কোনও সময় ক্যাটের আঘাত লাগতে পারে, সেই আশঙ্কাতেই নাকি ‘ঘুম হচ্ছে না’ সালমানের।

জিন্দেগি না মিলেগি দোবারাতে যেমন স্টান্ট করতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে, এবার টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিংয়েও একের পর এক স্টান্ট করে যাচ্ছেন ক্যাটরিনা।

সম্প্রতি মরক্কোতে গিয়ে যেভাবে সমুদ্রে নেমে স্টান্ট করেছেন বলিউডের বারবি ডল, তা দেখে ‘হা’ হয়ে গিয়েছে ইন্টারনেট জনতা। আর তাই ক্যাটরিনার বিষয়ে যেন আরও বেশি ভয় পেয়ে যাচ্ছেন সালমান।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই সালমানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে ক্যাটরিনার। বাবা সিদ্দিকির ইফতার পার্টি হোক বা আইফার সাংবাদিক সন্মেলন, প্রায় সর্বত্রই এখন একসঙ্গে দেখা যাচ্ছে সালমান, ক্যাটরিনাকে।

তবে সমালোচকদের মতে, টাইগার জিন্দা হ্যায়-এর টিআরপি-র জন্যই নাকি ফের সালমান, ক্যাটরিনার রসায়ন ফের প্রকাশ্যে আনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট