সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের অজানা কথা জানাবেন নওয়াজউদ্দিন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। একের পর এক সিনেমায় তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মনে শক্ত জায়গা গড়ে নিয়েছেন তিনি। কিন্তু তার চলার পথ মোটেও সহজ ছিল না।

আত্মজীবনীর মাধ্যমে নিজের অজানা কথা ভক্তদের জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজউদ্দিন। ‘দ্য ইনক্রেডিবল লাইফ অব দ্য ড্রামা কিং অব ইন্ডিয়া’ নামের এই আত্মজীবনীতে সাংবাদিক ঋতুপর্ণা চ্যাটার্জির সঙ্গে তার কথোপকথন তুলে ধরা হবে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে নওয়াজউদ্দিন সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা প্রায় দুই বছর আগে বইটির কাজ শুরু করেছি। আমি যখন গ্রামে বাস করতাম সেই সময় থেকে শুরু করে অভিনয়শিল্পী হওয়া পর্যন্ত আমার জীবনের বিভিন্ন বিষয় এতে তুলে ধরা হবে। কিছুদিন হলো আমরা বই লেখার কাজ শুরু করেছি এবং দুই মাসের মধ্যে তা প্রকাশিত হবে।’

যৌথ পরিবারে বসবাস করে একজন কৃষকের ছেলে হয়ে অভিনয়শিল্পী হিসেবে নাম তৈরি করতে কী করতে হয়েছে তা কেউ জানে না। এ ধরনের জীবন ছিল কল্পনাতীত কিন্তু পরিবার ও গ্রামবাসীর সহযোগিতায় আমি আজকে এই অবস্থানে। বইয়ের বিশাল অংশজুড়ে এই বিষয়গুলোই রয়েছে। এছাড়া আমার থিয়েটারের সময় ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। আমি মনে করছি, পড়ার জন্য বইটিতে মানুষ অনেক মসলাদার বিষয় পাবেন।’

সম্প্রতি একটি কাস্টিং এজেন্ট দাবি করেন ফর্সা ও সুদর্শন কেউ এ অভিনেতার সঙ্গে অভিনয় করতে চান না। এ নিয়ে নওয়াজউদ্দিন বলেন, ‘আমার দুর্বলতা কখনো স্বপ্ন ছোঁয়ার পথে বাধা হয়নি। এ ধরনের মন্তব্য আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। এতে আমরা কীভাবে চিন্তা করি তার প্রতিফলন হয়েছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা