সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় খড়ের তৈরি স্টেডিয়াম

news-image

২০১৮ সালের ফিফা বিশ্বকাপের আসর বসবে রাশিয়ায়। বিশ্বের সবচেয়ে জমজমাট এ আসরকে কেন্দ্র করে নিজেদের গুছিয়ে নিচ্ছে দেশটি। বিশ্ব দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে ঐতিহ্যের সঙ্গে অভিনব সব জিনিস উপস্থাপনের চেষ্টায় রয়েছে রাশিয়ানরা।

বিশ্বকাপের পর্দা ওঠার আগেই রাশিয়ান এক কৃষক খড়ের তৈরি ফুটবল স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে সবার নজর কেড়েছেন। বিশ্বকাপ আয়োজনের মোট খরচ ও অসংগতিকে হাইলাইটস করতেই অভিনব এ স্টেডিয়াম তৈরি করেছেন তিনি।

রাশিয়ান ওই কৃষকের নাম রোমান পুনোমারায়ুভ। সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামের রেপ্লিকা খড় দিয়ে বানিয়েছেন তিনি। বিশ্বকাপের জন্য উপযোগী করে তুলতে এই ভেন্যুর জন্য ৫৭৩ মিলিয়ন পাউন্ড খরচ করেছে রাশিয়া। আগামী বছরের বিশ্বকাপে এই ভেন্যুটিতে সেমিফাইনাল সহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশাল এ খরচকে সবার সামনে তুলে ধরতেই পুনোমারায়ুভের এমন প্রচেষ্টা।

বালু ও খড় দিয়ে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এখানে দর্শকদের খেলা উপভোগ করার জন্য রয়েছে ৩০০টি আসনের ব্যবস্থা। গত সপ্তাহে স্থানীয় কয়েকটি দল খড়ের তৈরি স্টেডিয়ামে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছে।

স্টেডিয়ামের রেপ্লিকা তৈরি নিয়ে এক সাক্ষাতকারে পুনোমারায়ুভ বলেন, ‘বিশ্বকাপের আগে মানুষের উত্তেজনা এবং খেলাধুলার পরিবেশ বিরাজ করতে দেখাটা আমার কাছে দারুণ।’

আসল সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে গত মাসে কনফেডারেসন্স কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পুনোমারায়ুভের তৈরি রেপ্লিকা বিশ্বকাপ ভেন্যু নির্মাণে খরচ, দুর্নীতি, বিলম্ব এবং শ্রমিকদের মৃত্যুকে তুলে ধরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা