,

আমার কোনো আফসোস নেই

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় তারকা মডেল অভিনেত্রী সারিকা। দীর্ঘদিন কাজের বাইরে ছিলেন তিনি। আবারও ফিরেছেন চিরচেনা আঙিনায়। অর্থাত্ লাইট ক্যামেরা অ্যাকশনের রঙিন ফ্রেমের ভুবনে। শুধু ফেরার জন্যই ফেরেননি তিনি। একেবারে পরিণত হয়ে ফিরেছেন। এজন্য পরিচিত অপরিচিত সবার কাছেই অভিনয়ের জন্য বাড়তি বাহবা পাচ্ছেন তিনি। কাজ করছেন একের পর এক। নাটকের পাশাপাশি ১০টি নতুন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি।

এ সম্পর্কে সারিকা বলেন, ‘আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। আমার কাজের যে জায়গা রেখে গিয়েছিলাম। ফিরে কখনও মনে হয়নি আমার জায়গা নষ্ট হয়েছে। সবাই আমাকে সহযোগিতা করেছে। এখন আমার কাজের জায়গাটা আগের চেয়ে অনেক ভালো। আগের চেয়ে অনেক ম্যাচিউরিটি এসেছে আমার। জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। আবেগে একটা ভুল করেছিলাম। এখন অনেকটা শিখেছি। তাই নতুন করে ভুল করার সুযোগ নেই। আমি মানসিকভাবে অনেক শক্ত। জীবনে চড়াই-উত্রাই আসতেই পারে। এজন্য সবাইকে বলব জীবন অনেক সুন্দর। হোঁচট খেলে উঠে সামনে এগিয়ে যেতে হবে। সবার কাছে দোয়া চাই যেন আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি।’ গেল ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করলেও আগামী ঈদের কাজ এখনও শুরু করেননি তিনি।

সারিকা বলেন, ‘আগামী মাস থেকে ঈদের কাজ শুরু করব। আমার মেয়ের জন্য কিছুদিন সময় নিয়েছি। এখন মেয়েকে নিয়েই সব ব্যস্ততা। আমার মেয়ে আমাকে ছাড়ে না। একবার কোলে উঠলে কোল থেকে নামে না। আমি শুটিংয়ে গেলে কান্না করে। আবার বাসায় ফিরলে তার হাসিমাখা মুখ দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।’ ছোটপর্দায় অভিনয় দিয়ে যেমন সফল হয়েছেন, বড়পর্দায়ও অভিনয় দক্ষতার মাধ্যমে আলো ছড়াতে চান সারিকা। তিনি বলেন, ‘আগে আমি সিনেমায় কাজ করিনি। অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও। এখন আমি মানসিকভাবে প্রস্তুত সিনেমায় কাজ করার জন্য। ভালো গল্প ভালো চরিত্র ও পরিচালক পেলে অবশ্যই সিনেমায় কাজ করতে চাই। পছন্দের কাজ পেলে অবশ্যই সিনেমায় আমার আপত্তি নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে