,

পার্টি পছন্দ নয় আনুশকার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের বর্ণিল জীবন সম্পর্কে সবারই জানা। তারকাদের জীবন মানেই বন্ধু, আড্ডা, পার্টি, নাচ, গান আর হইচই। অন্তত এমনটাই মনে করেন সাধারণ দর্শক। বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আনুশকা শর্মা। কিন্তু পার্টিতে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিতেই আমি বেশি পছন্দ করি। প্রচুর গল্প সঙ্গে মজার মজার খাবার খেতেই ভালো লাগে। কিশোর বয়সে পার্টিতে যেতাম কিন্তু এখন পার্টির উচ্চ আওয়াজে গানের চেয়ে নির্জনে বসে আনন্দ করতেই পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘কিশোর বয়সে আমি উচ্চ আওয়াজে গান ও পার্টিতে যেতে পছন্দ করতাম। কিন্তু আমার মনে হয়, বাবা-মা পার্টিতে যেতে দিতে চাইতেন না এ কারণেই আমি পার্টিতে যেতে চাইতাম।’

উচ্চ শব্দে গান আর পছন্দ করেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন মা-বাবার অনুমতি নিয়ে পার্টিতে যেতাম তখন খুবই ভালো লাগত। এখন আমার পার্টিতে যাওয়ার পুরো স্বাধীনতা রয়েছে কিন্তু এতে কোনো আগ্রহ পাই না।’

আনুশকার পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে তাকে সেজাল জাভেরি নামের এক গুজরাটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শাহরুখ। হরিন্দর সিং নেহরা নামের এক যুবকের চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে