,

তিন শব্দের আয় ২০ কোটি টাকা!

news-image

বিনোদন ডেস্ক : ‘শ্যাল উই বিগিন?’ এই বাক্য দিয়ে শেষ হয় গেম অব থ্রোনস-এর সপ্তম মৌসুমের প্রথম পর্ব। আর এই বাক্যের জন্যই ‘ডেনেরিস টারগেরিয়ন’–খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক কত পারিশ্রমিক নিয়েছেন জানেন? গুনে গুনে ২০ লাখ পাউন্ড, অর্থাৎ ২০ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা!

গেম অব থ্রোনস-এর প্রধান পাঁচটি চরিত্রে অভিনয় করা শিল্পীরা প্রতিটি পর্বের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন। তাঁদের পারিশ্রমিকের পরিমাণ গত মে মাসে প্রকাশ পায় মার্কিন সব গণমাধ্যমে। এমিলিয়া ক্লার্কসহ ‘সারসেই’ চরিত্রে অভিনয় করা লিনা হিডি, ‘জন স্নো’ চরিত্রের অভিনেতা কিট হ্যারিংটন, ‘টিরিয়ন’ ও ‘জেইমি ল্যানিস্টার’ চরিত্রে অভিনয় করা পিটার ডিঙ্কলেজ ও নিকোলাই কোস্টার ওয়ালডো—প্রত্যেকে পর্বপ্রতি পারিশ্রমিক নিয়েছেন ২০ লাখ পাউন্ড, অর্থাৎ ২৬ লাখ ডলার করে। সপ্তম মৌসুমের প্রথম পর্বে এমিলিয়া তিন শব্দের একটিমাত্র সংলাপে এই পারিশ্রমিক নেন।

এদিকে সবচেয়ে বেশি শব্দের সংলাপ ছিল কিট হ্যারিংটনের। তারপর ক্রমানুসারে তালিকায় আছেন লিনা হিডি, নিকোলাই কোস্টার ওয়ালডো এবং পিটার ডিঙ্কলেজ। সবচেয়ে মজার এবং অবাক ব্যাপার হলো, পিটার ডিঙ্কলেজের আসলে কোনো সংলাপই ছিল না প্রথম পর্বে! তাও তিনি পারিশ্রমিক নিয়েছেন ২৬ লাখ ডলার। যদি শব্দ অনুযায়ী হিসাব কষা হয় তাহলে দেখা যায়, প্রতি শব্দের জন্য কিট পেয়েছেন ৪ হাজার ৬৪২ ডলার, লিনা ৬ হাজার ৫৬৫ ডলার, নিকোলাই ৭ হাজার ৬৪৭ ডলার ও এমিলিয়া পেয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৬৬৬ ডলার। এবার পিটারেরটা হিসাব করুন তো! সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে