সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যার অনুপ্রেরণাতেই বলিউডে আসলেন আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক : খুব শীঘ্রই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ও শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’। তাই সিনেমার প্রোমোশন নিয়ে এখন শাহরুখ খান এবং আনুশকা শর্মা খুবই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই আনুশকা জানালেন, অভিনয়ে আসার পিছনে কে ছিলেন তার অনুপ্রেরণা।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জাব উই মেট’। সেই ছবিতে কারিনা কাপুর অভিনীত ‘গীত’ চরিত্রটি খুব জনপ্রিয় হয়। সেই চরিত্রটি দেখেই অনুপ্রাণিত হন আনুশকা শর্মা। তখনই ঠিক করে নেন, ইমতিয়াজ আলিরর ছবিতে একদিন অভিনয় করতে হবে।

সেই কারণেই ইমতিয়াজ আলি ‘জাব হ্যারি মেট সেজল’ ছবির অফার তার কাছে নিয়ে এলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। আনুশকা এই প্রসঙ্গে বলেন, ‘‘আমি বহুদিন ধরে ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করার জন্যপেক্ষা করছিলাম। আমার মনে আছে বিকানেরে মা-বাবার সঙ্গে দেখতে গিয়েছিলাম ছবিটা। গীত চরিত্রটি দেখে মনে হয়েছিল, আমার ছবিটি করা উচিত। ’’

‘জাব হ্যারি মেট সেজল’ ছবিতে অনুষ্কাকে এক গুজরাতি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই চরিত্রের জন্য গুজরাতি ভাষায় কথা বলাও শিখেছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট