সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি খুঁড়তে গিয়ে মিলল হীরার টুকরা!

news-image

অনলাইন ডেস্ক : পতিত জমি খুঁড়তে গিয়ে মহামূল্যবান হীরার টুকরো পেয়েছেন ভারতের এক গরিব কৃষক। সুরেশ যাদব (৪০) নামের ওই কৃষক মাটি খুঁড়ে তিনি যে হীরার টুকরোটি পেয়েছেন, তার মূল্য অন্তত ১৮ লাখ টাকা (১৫ লাখ রুপি) বলে জানা গেছে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মধ্যপ্রদেশে বুন্দেলখাণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। রত্মপাথরের গুণসম্পন্ন হীরার টুকরোটির ওজন ৫ দশমিক ৮২ ক্যারেট।

প্রতিবেদনে বলা হয়, বুন্দেলখাণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে হীরার খনি আছে। এই এলাকায় মাঝে মাঝেই মাটি খুঁড়ে হীরা পাওয়ার কথা শোনা যায়। সেখানে জেলা প্রশাসন সাধারণ মানুষকে ২৫০ রুপির বিনিময়ে ৬৪ বর্গমিটার জমি ইজারা দেয়। ওই জমি ইজারা নিয়ে হীরার সন্ধানে খোঁড়াখুঁড়ি। কারও ভাগ্যে জোটে, কারও ভাগ্যে জোটে না। ভাগ্যের সন্ধানে ওই এলাকায় হতদরিদ্র কৃষক সুরেশও জমি ইজারা নিয়েছিলেন। সেখানেই মাটি খুঁড়ে তিনি ওই হীরার টুকরোটি পান।

প্রতিবেদনে বলা হয়, এভাবে ৬৪ বর্গমিটার জমি খুঁড়তে খুঁড়তে গত সপ্তাহে একখণ্ড পাথর হাতে আসে সুরেশের। কিন্তু নিছক পাথর ভেবে তা তিনি ফেলে দেননি। হীরা বিশেষজ্ঞদের দেখালে তারা বলেন, এই পাথরখণ্ড আসলে ৫ দশমিক ৮২ ক্যারেট ওজনের সবচেয়ে ভালো হীরার খণ্ড। যার মূল্য ১৫ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা