,

৩ কোটি পেরিয়ে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’

news-image

বিনোদন ডেস্ক : বহুল বিতর্কিত বলিউড সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’। ধারাবাহিকভাবে যৌনদৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি ব্যবহার এবং কিছু দৃশ্য সমাজের বিশেষ একটি অংশের জন্য স্পর্শকাতর, এই অভিযোগে সিনেমাটি নিষিদ্ধ করেছিল ভারতীয় সেন্সর বোর্ড। তারপর সিনেমাটি নিয়ে জলঘোলা কম হয়নি।

গত ২১ জুলাই ৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি রুপি। স্বল্প বাজেটের এ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে আশার আলো দেখিয়েছে। মুক্তির পর প্রথম দিন সিনেমাটি আয় করেছে ১.২২ কোটি রুপি। যা খুবই চমকপ্রদ বিষয়।

বক্স অফিস বিশেষজ্ঞ তরুণ জানিয়েছেন, শুক্রবার সিনেমাটি আয় করেছে ১.২২ কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ২.১৭ কোটি রুপি। ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ সিনেমাটি এ পর্যন্ত মোট আয় করেছে, ৩.৩৯ কোটি রুপি।

‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ সিনেমাটি যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে তার প্রতিটি প্রেক্ষাগৃহের প্রতিটি শোয়ে ৬০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

চারজন ভিন্ন বয়সের নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। তারা ভারতের একটি ছোট শহরে ভিন্নভাবে নিজেদের স্বাধীনতা খুঁজে ফেরে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, রত্মা পাঠক শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অলংকৃতা শ্রীবাস্তব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে