সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ির এলাকায় নাচলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস! (ভিডিও)

news-image

টনি ডায়েস ও প্রিয়া ডায়েস বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের পরিচিত মুখ। দীর্ঘ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তারা। শুধু যে দূরে তা কিন্তু নয়, এই দম্পতি বর্তমানে দেশ ছেড়ে স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছেন। ডায়েস দম্পতি ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি। তাদের একমাত্র কন্যা অহনা। তাকে নিয়ে এখন সুখের সংসার আমেরিকাতে। শুধু যে তারাই বসবাস করছেন আমেররিকায় তা নয়। তাদের উভয়ের পরিবারের বাবা-মা বসবাস করেন সেখানে।

সম্প্রতি ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস একটি অনুষ্ঠানে নাচছেন। ভিডিওটি দেওয়ার পাশাপাশি ক্যাপশনে টনি লিখেছেন, ‘কিছুদিন আগে হয়ে গেল ভাওয়াল মিলন উৎসব সিলভার স্প্রিং, মেরিল্যান্ডে। শ্বশুরবাড়ি ভাওয়াল অঞ্চলের নাগরি, পাঞ্জরা। সবাই মিলে বেশ হৈচৈ করলাম। প্রিয়া খুব ভাল কোরিওগ্র্যাফি করে। তাই সবার অনুরোধে খুব অল্প সময়ের মধ্যে প্রিয়া নেমে পড়েছিল তার ভাবনা নিয়ে। ধন্যবাদ প্রিয়া তোমার সময়ের জন্য। সেই সাথে ধন্যবাদ ডেরিক আংকেলকে ক্যামেরাবন্দি করার জন্য।’

টনি ডায়েস ও প্রিয়া ডায়েস এর নাচরে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা