,

অবশেষে ‘জব হ্যারি মেট সেজল’র সম্পূর্ণ ট্রেলার

news-image

বিনোদন ডেস্ক : পুরো ট্রেলারের আগে প্রকাশিত হয়েছে একটি দুটি নয়, পাঁচটি মিনি ট্রেলার। অবশেষে প্রকাশিত হলো ‘জব হ্যারি মেট সেজল’-এর ট্রেলার। দর্শকদের সঙ্গে পঞ্জাবি ‘হ্যারি’ ও গুজরাতি ‘সেজল’কে পরিচয় করাতে এ ভাবেই এত দিন প্রোমোশনের কাজ চালাচ্ছিল রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

তিন মিনিটের ট্রেলার জুড়ে শাহরুখ-আনুশকার জমজমাট রোম্যান্স। সঙ্গে অসাধারণ কমেডি টাইমিং আর ঝাঁ চকচকে সিনেম্যাটোগ্রাফি। যেন জানান দিচ্ছে বলিউড বাদশার আরও একটা সুপারহিট হয়তো ভক্তদের ‍উপহার দিবেন পরিচালক ইমতিয়াজ আলি।

ট্রেলারে ‘ক্যারেক্টর খারাব’ ট্যুরিস্ট গাইড শাহরুখ, পর্যটক আনুশকা অর্থাৎ ‘সেজল’-কে তার ভাবনার কথা বলছেন। আর সেখানেই রহস্য তৈরি করেছে চরিত্রটি।

রোম্যান্সিং কিং শাহরুখ কি এবার তবে ‘লুস ক্যারেক্টারে’ হাজির হচ্ছেন! নারী সংক্রান্ত বিষয়ে ‘হ্যারি’ যে আগ্রহী তা শোনা গেছে শাহরুখের মুখে। বলছেন, ‘আমি ভীষণ চরিত্রহীন!’

এরপর দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং হারিয়ে ফেলেছেন ‘সেজল’। আর সেই আংটি হারানোর দায়িত্ব পড়েছে ‘হ্যারি’র কাঁধে। এর সঙ্গেই চিত্রনাট্যে আভাস, একটি জমাটি প্রেমের গল্পের। ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তি পাবে ৪ আগস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে