,

সানির সঙ্গে একটা গোটা দিন কাটাতে চান? উপায় হাতের মুঠোয়

news-image

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে সানি লিওন। বৃহস্পতিবারই একটি ২১ মাসের মেয়ে দত্তক নেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। সদ্য মা হওয়া সানি মেয়ের নাম দেন মিশা। নিজের স্বপ্ন পূরণের পর এবার তাঁর ফ্যানেদের স্বপ্ন সত্যি করতে এগিয়ে এলেন তিনি। আর এই স্বপ্নপূরণে তাঁকে সাহায্য করছে একটি ই-কমার্স স্টার্ট আপ প্ল্যাটফর্ম। শুক্রবার সংস্থাটি নিলামের ডাক দেয়, সেখানে সর্বোচ্চ দর যিনি দিতে পারবেন, তিনি সুযোগ পাবেন একটি গোটা দিন সানির সঙ্গে কাটাতে। আগামী ২৫ থেকে ৩০ জুলাই চলবে এই নিলাম।

সকালের ব্রেকফাস্টেই শুরু হবে এই ট্যুর। সারাদিনে আপনি যেতে পারেন আপনার পছন্দের জায়গায়, সানির সঙ্গে শেয়ার করতে পারেন আপনার মনের কথা। এমনকী জেনে নিতে পারেন সানির জীবন সম্বন্ধে জানা অজানা নানা তথ্য। পাঁচতারা হোটেলের এক রোমান্টিক ডিনার দিয়েই শেষ হবে আপনার দিন। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ এক্সাইটেড সানি। এর মাধ্যমে সরাসরি ফ্যানেদের সঙ্গে যোগসূত্র তৈরি হবে বলেই মনে করেন তিনি। একদিকে তাঁর ফ্যানেদের যেমন স্বপ্নপূরণ হবে অন্যদিকে সানিরও ইচ্ছেপূরণ হতে চলেছে, কারণ এত সহজে ফ্যানেদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয় না সানির।

 

তবে শুধু সানি নয়, এই নিলামের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পা শেট্টিও। এমনকী শিল্পার হাত দিয়েই শুরু হবে এই নিলাম। প্রথম সর্বোচ্চ দরদাতা জয়পুরে শিল্পার যোগাশ্রমে দু’দিন অতিথি হিসাবে থাকার সুযোগ পাবেন। শুধু থাকাই নয় তিনি যোগদান করতে পারবেন বিশেষ হেলথ ও ফিটনেস সেশনেও। এই দুই সেলিব্রিটি ছাড়াও থাকছেন আরও অনেকে। সেই তালিকায় রয়েছেন সেলিব্রিটি শেফ থেকে শুরু করে বিজনেস টাইকুন। তাঁরাও নিজেদের নানা গল্প শেয়ার করবেন সাধারণ মানুষের সঙ্গে। এই নিলামে যে টাকা উঠবে তা দান করা হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায়।জনকল্যাণমূলক কাজে তা খরচ করা হবে। আর তাই এই উদ্যোগে শামিল হয়েছেন সানিও।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে