,

এবার আর্থিক কারচুপির অভিযোগে বচ্চন পরিবারকে তলব!

news-image

অনলাইন ডেস্ক : শাহরুখের পর এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কোপে অজয় দেবগণ, বিগ বি-সহ গোটা বচ্চন পরিবার। বিদেশে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে জানতে চেয়ে বলিউডের সুপারস্টারদের কাছে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে একাধিকবার কিং খানকে ইডি নোটিস দিলেও এবারের নোটিসের ভাষা যথেষ্ট কড়া বলে গোপন সূত্রে জানা গেছে। ফেমা (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) কেলেঙ্কারিতে শাহরুখ ছাড়া অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া ও অজয়ের নাম জড়িয়েছে।

গত মাসেই বচ্চন পরিবারের চার তারকার নামে ইডির নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বচ্চন পরিবারের চার তারকার বিরুদ্ধেই বিদেশি মুদ্রা বিনিময় আইনে কারচুপির অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত প্রাথমিক তথ্য ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে।

বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ের অন্যতম বনেদি পরিবারের প্রত্যেক সদস্যকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমে (এলআরএস) কারচুপির অভিযোগ উঠেছে। একই অভিযোগ রয়েছে অজয় দেবগণের বিরুদ্ধেও। তিনিও বিদেশে বেশ কিছু সম্পত্তি কিনেছেন এবং একাধিকবার বিদেশ সফর করে ছাড়ের টাকা কারচুপি করেছেন বলে অভিযোগ।

ইংল্যান্ড ও দুবাইয়ে বছরে প্রচুর সম্পত্তি কিনলে ভারতীয়দের ১ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে নিয়ম রয়েছে সেই ধারায় কারচুপির অভিযোগ উঠেছে বচ্চন পরিবারের বিরুদ্ধে।

এক্ষেত্রে বিদেশ সফরের খরচে আর্থিক ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। সেই নিয়মকেই ঢাল করে ২০০৪ সাল থেকে বচ্চন পরিবারের সদস্যরা একাধিক বাণিজ্যিক সফরে বিদেশ গিয়েছেন এবং আর্থিক কারচুপি করেছেন বলে অভিযোগ। প্রতি ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। এবার সেই তথ্যই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। বলিউডের তারকাদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট ব্যাংককর্মী ও তাঁদের আইনজীবীদেরও।

আর্থিক লেনদেনে এই কারচুপি প্রসঙ্গে শাহরুখ, অজয়, অভিষেকের কাছে জানতে চাওয়ার জন্য সাংবাদিকরা এসএমএস বা ফোন করলে কোনও জবাব দেননি তাঁরা। সর্বদা উৎসবমুখর ‘মান্নত’ ও ‘জলসা’ গত ক’দিন ধরেই কেমন যেন শান্ত হয়ে রয়েছে বলে দাবি শাহরুখ, অমিতাভ ভক্তদের। এদিকে এই নোটিস আসার সময় মুম্বাইয়ে ছিলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন।

শুক্রবারই মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইয়ে নামেন বলে খবর। সাংবাদিক-পাপারাৎজিদের এড়িয়ে দ্রুত তাঁরা গাড়িতে উঠে পড়েন। এখন দেখার প্রথমে শাহরুখ, পড়ে বচ্চন পরিবারের সদস্যদের পাঠানো ইডি-র নোটিস তাঁদের বিপাকে ফেলে কিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে