,

মুক্তির আগেই ফাঁস ‘টয়লেট-এক প্রেম কথা’

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টয়লেট-এক প্রেম কথা। আগামী আগস্টে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু তার আগেই ফাঁস হয়েছে সিনেমাটি। আর এ বিষয়টি সর্বপ্রথম নির্মাতাদের নজরে আনেন কোরিওগ্রাফার নির্মাতা রেমো ডিসুজা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রেমো বলেন, ‘একজনের সঙ্গে আমার দেখা হয় এবং আমাকে জানায়, তিনি ইতোমধ্যেই টয়লেট-এক প্রেম কথা সিনেমাটি দেখেছেন এবং এটি তার পেনড্রাইভে রয়েছে। প্রথমে আমি এটি বিশ্বাস করিনি কিন্তু তিনি খুব গুরুত্বের সাথেই বিষয়টি বলছিলেন। আমাকে পেনড্রাইভ দেখতে বলেন। পেনড্রাইভটি চেক করে দেখি এর মধ্যে সিনেমাটি রয়েছে। বিষয়টি দেখে অবাক হয়ে যাই।’

৪৩ বছর বয়সি এ কোরিওগ্রাফার-নির্মাতা আরো বলেন, ‘আমি প্রথমে অক্ষয় স্যারকে ফোন করি, কিন্তু তিনি লন্ডনে থাকায় তাকে পাওয়া যায়নি। এরপর সিনেমাটির প্রযোজককে বিষয়টি জানাই। পরিচালক নারায়ণ সিং এসে আমার কাছ থেকে পেনড্রাইভ নিয়ে যান। তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।’

এদিকে শুক্রবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে পাইরেসির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে আহ্বান জানান অক্ষয়। এছাড়া অভিনেতা বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরও পাইরেসির বিরুদ্ধে প্রতিবাদ করে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার অনুরোধ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাঙ্গাত্মকধর্মী এই সিনেমার কাহিনি রচিত হয়েছে। ভারতের একটি গ্রামের গল্প নিয়ে টয়লেট-এক প্রেম কথা সিনেমার কাহিনি। ট্রেইলারে দেখা যায়- নানা ঘটনার পর অক্ষয়ের সঙ্গে ভূমি পেনেকারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরদিন থেকে বাঁধে বিপত্তি। স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় এক পর্যায়ে অক্ষয়ের বাড়ি থেকে চলে যায় স্ত্রী ভূমি। এরপর গ্রামে টয়লেট বানানোর সংগ্রামে নামেন অক্ষয়।

টয়লেট: এক প্রেম কথা সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে