,

তাহসান-মিথিলার সম্পর্কে নতুন মোড়!

news-image

বিনোদন ডেস্ক :২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংসার শুরু করেছিলেন তাহসান ও মিথিলা। অভিনয় ও গানের এই জুটি সবার কাছে ছিলেন তারকা দম্পতি হিসেবেও জনপ্রিয়। ২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান আইরা। বছর দুয়েক ধরে এই শিল্পী দম্পতির সংসারজীবন ভালো যাচ্ছিল না—এমন গুঞ্জন ছিল। গত বৃহস্পতিবার তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

সবার কাছে তারা পরিচিত ছিলেন সফল জুটি হিসেবে। অনেকেই তাদের জুটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন। কিন্তু তাদের বিচ্ছেদের ঘটনায় বেশিরভাগই হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি অনেকেই।

গত বৃহস্পতিবার দুপুরে তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা আসে। এ নিয়ে সংবাদমাধ্যমগুলোতেও হইচই পড়ে যায়। পরে তারা নিজেরাও বিভিন্ন সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

তবে গতকাল শুক্রবার থেকে তাহসানের ফেসবুক থেকে বিচ্ছেদ সংক্রান্ত সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে। ২ জুলাইয়ের পর তাহসানের ফেসবুকে আর কোনো পোস্ট দেখা যাচ্ছে না। অনেকেরই দাবি, সিদ্ধান্ত বদলাচ্ছেন তাহসান-মিথিলা। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে পোস্টটি মুছে দেয়া হয়েছে। অর্থ্যাৎ নতুন মোড় নিতে যাচ্ছে তাদের সম্পর্ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে