সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাহায্য নয়, পাওনা টাকা দিতে অনুরোধ জানাচ্ছি’

news-image

বিনোদন প্রতিবেদক : স্বামীর চিকিৎসার জন্য প্রযোজকদের কাছে পাওনা টাকা চাইলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আনোয়ারা।

স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে উল্লেখ করে আনোয়ারা জানান, অনেক প্রযোজকের কাছেই তার পারিশ্রমিক বকেয়া রয়েছে। সে টাকা পেলে এ বিপদ কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না তিনি।

এসময় আনোয়ারা বলেন, বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।

গত ১৩ জুলাই এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেন। এরপরই তাকে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ