,

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পরে রণবীর কাপুরকে নিয়ে বলিউড মহলে একটাই প্রশ্ন, এখন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই নামটা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে, সম্প্রতি রণবীরের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ‘রইস’ ছবির নায়িকা মাহিরা খানের।

কয়েক মাস আগে দুবাইতে একটি ইভেন্টে রণবীর এবং পাকিস্তানের অভিনেত্রী মাহিরা দু’জনেই উপস্থিত ছিলেন। সেই ইভেন্টে দু’জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আর তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

এক সংবাদমাধ্যমের কাছে রণবীর সম্পর্কে মাহিরা জানিয়েছিলেন যে, এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণবীর কাপুরই তার পছন্দের অভিনেতা। রণবীরকেও একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তার চোখে কোন অভিনেত্রীরা সুন্দরী। এমন প্রশ্নের জবাবে রণবীর বলেছিলেন, ‘‘পাকিস্তানের মাহিরা খান খুব সুন্দরী’’।

প্রসঙ্গত পাকিস্তানে প্রথম সারির অভিনেত্রী মাহিরা। কয়েক বছর আগে স্বামী আলি আকসারির সঙ্গে ডিভোর্স হয় তার। মাহিরা এবং আলির আজলান নামে এক সন্তানও রয়েছে। গত বছর উরি হামলার পরে পাকিস্তানি অভিনেতাদের ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়। তখনই পাকিস্তান চলে যান মাহিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে