সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিডনিতে শ্রদ্ধার অটোগ্রাফ চাইলেন ভক্ত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রোমান্টিক ঘরানার সিনেমাতেই বেশি দেখা যায় তাকে। তবে তার পরবর্তী হাসিনা পার্কার সিনেমায় ভিন্নরূপে হাজির হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। খোলস পাল্টে সম্পূর্ণ অন্যরকমভাবে নিজেকে উপস্থাপন করেছেন শ্রদ্ধা। ট্রেইলারে তাকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক ও তার ভক্তরা।

এদিকে সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন শ্রদ্ধা। এ সুযোগে ভক্তরাও তাদের মনের কথা প্রিয় অভিনেত্রীর সঙ্গে ভাগাভাগি করেছেন। ভক্তদের কিছু কিছু কথার উত্তরও দিয়েছেন এ অভিনেত্রী।

ভক্তদের করা টুইটের মধ্যে একটি টুইটে এক ভক্ত এ অভিনেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমার বাম কিডনিতে আপনার অটোগ্রাফ চাই। আমি আপনার অনেক বড় একজন ভক্ত।’

টুইটটি চোখ এড়াইনি শ্রদ্ধার। ভক্তের টুইটের জবাব দিয়ে এ অভিনেত্রী ফিরতি টুইটে লিখেছেন, ‘ওরে বাপরে, না! দয়া করে কাগজ নিয়ে আসেন।’

হাসিনা পার্কার সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এর আগে শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, মিশন ইস্তাম্বুল-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। শ্রদ্ধা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন এ অভিনেত্রীর ভাই সিদ্ধান্ত কাপুর। আগামী ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট