,

২২ বছরের রেকর্ড ভাঙলেন শ্রদ্ধা

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় গুণে বলিউডের অনেক অভিনেত্রীকেই হারিয়ে দিয়েছেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। বলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। বলিউডের স্বনামধন্য নির্মাতাদের সুনজর এখন শুধু তার দিকেই। এক কথায়, অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এই ক’দিনে শ্রদ্ধা কী এমন কাজ করলেন, যে কারণে ২২ বছর একটানা চলে আসা শাহরুখের ঐতিহাসিক সিনেমা নামিয়ে সেই প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে শ্রদ্ধার সিনেমার ট্রেলার!

শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিটি এখনও সবার হূদয়ে গেঁথে আছে। মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে রমরমা চলছিল ছবিটি। কিন্তু গত ২২ বছরের সেই দৃশ্য হঠাত্ই পাল্টে গেল গত মঙ্গলবার। শাহরুখের এই সিনেমা নামিয়ে শ্রদ্ধার ‘হাসিনা পার্কার’ ছবির ট্রেলার চালানো হলো এই প্রেক্ষাগৃহে। শ্রদ্ধার আসন্ন ছবি ‘হাসিনা পার্কার’-এর ট্রেলার লঞ্চের জন্যই ‘মারাঠা মন্দির’-এ জড়ো হয় মানুষ। ফলে এদিন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র প্রদর্শনী বাতিল করতে হয়।

সেখানে উপস্থিত ছিলেন ছিলেন শ্রদ্ধা কাপুর ছাড়াও সিদ্ধান্ত কাপুর, অঙ্কুর ভাটিয়া ও পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিটিতে দাঊদের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার নিজের ভাই সিদ্ধান্ত কাপুর। আর শ্রদ্ধাকে দেখা যাবে দাঊদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে