সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনপল্লী থেকে উদ্ধার করে বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : যৌনপল্লীতে দুর্বিষহ জীবন কাটাচ্ছিলেন এক নেপালী তরুণী (২৭)। খদ্দেরকে বিনোদন দিতে দিতে একটা সময় মনে হলো ফিরে যেতে পারেন স্বাভাবিক জীবনে। যৌন পল্লীতেই বয়সে দুই বছরের ছোট এক তরুণের সঙ্গে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। তরুণও ভালোবেসে ফেলেন অন্ধকার এক জীবনের অধিবাসী এ নারীকে। স্বপ্ন দেখেন সুন্দর এক ভবিষ্যতের। কিন্তু যৌনপল্লী থেকে প্রেমিকাকে উদ্ধার করতে গিয়ে সে স্বপ্নপূরণে অনেক কাঠখড় পুড়াতে হয়েছে এ তরুণকে।

যৌনপল্লী থেকে প্রেমিকা উদ্ধার করতে দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন এ তরুণ। নেপালি ওই তরুণীকে দিল্লির জিবি রোডের যৌনপল্লী থেকেই উদ্ধার করে কমিশন। উদ্ধারের কয়েকদিন পরে, নিজের পরিবারের সামনে তরুণীকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ওই তরুণ। তরুণের এ ধরনের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসায় দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

মালিওয়াল ওই তরুণের উদ্যোগকে কুর্ণিশ জানিয়ে বলেন, জিবি রোডের যৌনপল্লীতে থাকা বহু মেয়েই জীবনের মূলস্রোতে ফিরতে চান। কিন্তু সমাজ তাদের গ্রহণ করে না, তাই তাদের সেখানেই থেকে যেতে হয়। এভাবেই সমাজ থেকে কিছু মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে কিছু নির্দোষ মহিলা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

উল্লেখ্য, জিবি রোডের যৌনপল্লীতে প্রায় সাড়ে তিন হাজার যৌনকর্মী রয়েছে। সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন