,

বাহুবলি’র দৃশ্য অনুকরণ করতে গিয়ে মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের সাড়া জাগানো সিনেমা বাহুবলি। ২০১৫ সালে মুক্তি পায় এ সিরিজের প্রথম সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও সফল সিনেমাটি। এতে বেশ কিছু দৃশ্য দর্শক হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু এবার সেই সিনেমার দৃশ্য অনুকরণ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সাড়া জাগানো দৃশ্যের মধ্যে একটি ছিল, শিবু (প্রভাস) এক পাহাড় থেকে লাফিয়ে অন্য একটি পাহাড়ে যায়। সিনেমার পর্দায় দেখানো হয় সে যখন লাফিয়ে পড়ছে তার পেছনে জলপ্রপাত। সেই দৃশ্যেরই অনুকরণ করতে গিয়েছিলেন ইন্দ্রপাল পাতিল নামের এক ব্যবসায়ী। কিন্তু বিষয়টি ঠিকঠাক মতো না হওয়ায় পা পিছলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের শাহপুরের মাহুলি দুর্গে।

শাহপুর পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাহুবলি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি লাফ দিয়েছিলেন।

তবে মৃত ব্যক্তির ভাই মহেন্দ্র দাবি করেছেন, এটি পরিকল্পিত আক্রমণ। কেউ তাকে ধাক্কা দিয়েছে। জানা গেছে, মৃতের পরিবারকে বলা হয়েছে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, প্রতি বছর বর্ষাকালে এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে। গত মাসে এক ব্যক্তি জলপ্রপাতের মাথায় উঠতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পুলিশ এই জায়গায় প্রবেশ বন্ধ করে দেয়ার চিন্তা করছে। আমরা কাউকে এই এলাকায় ঢুকতে দিতে চাই না, বলা যায় না, কে কখন বাহুবলি’র অনুকরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। আমরা চাই মৃত্য নয়, মানুষ এর সৌন্দর্য উপভোগ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে