,

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সিনেমার প্রয়োজনে অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন তিনি। সম্প্রতি শুটিং সেটে তেমনি একটি দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এ অভিনেত্রী। কঙ্গনার পরবর্তী সিনেমা মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি। সম্প্রতি হায়দরাবাদে এ সিনেমার শুটিং সেটে ঘটনাটি ঘটেছে।

তলোয়ার নিয়ে যুদ্ধের একটি দৃশ্যের শুটিং করছিলেন কঙ্গনা। কিন্তু হঠাৎ করেই তলোয়ারের আঘাত পান এ অভিনেত্রী। কপাল থেকে রক্ত পড়তে শুরু করে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, কঙ্গনাকে পার্শ্ববর্তী অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। আপাতত তাকে আইসিসিইউ-এ রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার কপালে ১৫টি সেলাই দেয়া হয়েছে। হাসপাতালে তাকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। ক্ষতটি হাড়ের খুব কাছাকাছি হওয়ায় শঙ্কাটা বেশি।

সিনেমাটির প্রযোজক কমল জেইন জানান, কঙ্গনা বডি ডাবল নিতে অস্বীকৃতি জানান এবং নিজেই শুটিংয়ে অংশ নেন। আগে কয়েকবার মহড়া হলেও শুটিংয়ের সময় তা ঠিকঠাক মতো না হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন নিহার পান্ডে কঙ্গনাকে আক্রমণ করবে, তখন তার বসে পড়ার কথা ছিল কিন্তু সঠিক সময়ে তা না হওয়ায় তলোয়ার তার কপালে আঘাত করে। এতে তার ভ্রুর মাঝামাঝি গভীরভাবে কেটে যায়। হাসপাতাল যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে কিন্তু ব্যথা ও রক্ত ঝরার পরও তিনি বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় নিহার দুঃখ প্রকাশ করেছেন।

চিকিৎসকের মতে, দুর্ঘটনার কারণে কঙ্গনার কপালে দাগ থেকে যেতে পারে। তবে এ অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে, এ দাগ রেখে দিতে চান কঙ্গনা। কারণ সিনেমায় তিনি একজন যোদ্ধা। ঝাঁসির রানির মতো তিনি গর্বের সঙ্গে দাগটি দেখাতে চান।

২০১৮ সালের এপ্রিলে মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে