,

অভিনয় পারেন না শাহরুখ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং হিসেবে পরিচিত অভিনেতা শাহরুখ খান। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। অভিনয়ের জন্য বিশ্বে রয়েছে তার পরিচিতি। কিন্তু ভাবতে পারেন এই অভিনেতাকেই কেউ মুখের ওপর বলছে- তিনি অভিনয় পারেন না। কিন্তু এমনটাই করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্য জানান শাহরুখ।

রব নে বানাদি জোড়ি সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন আনুশকা শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা জানান, ওই সময় শাহরুখের প্রতি তিনি মুগ্ধ ছিলেন। কথাটি যখন উপস্থাপক শাহরুখের কাছে জানতে চান তখন শাহরুখ অস্বীকার করে বলেন, ‘না, আনুশকা মিথ্যা বলছেন। তিনি বলেছিলেন, আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনি অনেক ভালো। কিন্তু অভিনেতা হিসেবে আপনাকে আমার কখনোই পছন্দ নয়। তারপরও আমি আনুশকার প্রতি খুশি ছিলাম। কারণ আমার মতোই তিনি দ্রুত সংলাপ শিখে নিতে পারতেন। সংলাপের ব্যাপারে তিনি খুবই ভালো ছিলেন। তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি যেভাবে কাজ করেছেন আমি খুবই পছন্দ করেছি। আদিত্য চোপড়াকে বলেছিলাম, তিনি সত্যিই অসাধারণ এবং আমরা দ্রুত সিনেমাটির কাজ শেষ করতে পারব।’

এ অভিনেতা আরো বলেন, ‘‘এমন মাঝে মাঝে হয়। নতুন মানুষ, নার্ভাস হয়ে মনে হয় এরকম বলে ফেলেছে। শেষ শুটিংয়ে যখন আমি তার সঙ্গে মোটরসাইকেলে ‘তুঝমে রব দিখতা হ্যায়’ গানের দৃশ্যধারণ করছিলাম, আনুশকা পেছন থেকে আমাকে জাপটে ধরেছিলেন এবং বলেছিলেন, ‘আমি আপনাকে কিছু বলতে চাই।’ আমি মনে করেছিলাম, সিনেমা শেষ হয়েছে এখন তিনি বুঝতে পেরেছেন অভিনয়ের গভীরতাটা কি। আমি তার দিকে তাকিয়ে বললাম, ‘আপনি কী মনে করছেন, আমি ভালো অভিনেতা।’ কিন্তু আনুশকা বললেন, ‘না, আপনি অনেক ভালো মানুষ।’ অর্থাৎ তিনি শুরুতে যা বলেছিলেন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল ছিলেন। সুতরাং, এটা বলা যায় যে, আনুশকা কখনোই আমার ব্যাপারে মুগ্ধ ছিলেন না।”

রব নে বানাদি জোড়ি সিনেমার পর জব তক হ্যায় জান সিনেমায় অভিনয় করেছেন আনুশকা-শাহরুখ। এ জুটির পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী খান। আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে