,

সন্তান দত্তক নিলেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মা হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সানি লিওন। তবে এ মুহূর্তে গর্ভধারণ করে সন্তান জন্ম দেয়া সম্ভব নয় বলেও জানান এ অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি।

একটি কন্যা শিশু দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল। মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের এই কন্যা শিশুকে দত্তক নেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘বর্তমানে সব কিছু একেবারে নতুন কারণ মাত্র কয়েকদিন হয়েছে। আমরা যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বসিত, খুশি, আবেগাপ্লুত ছিলাম এবং আমার নানা অনুভূতি হচ্ছিল। সবকিছু ঠিকঠাক করতে আমরা মাত্র তিন সপ্তাহ সময় পেয়েছি। সাধারণত মানুষ প্রস্তুত হতে নয় মাস সময় পান।’

অন্যদিকে ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘আমাদের জীবনটা সবসময় একটু অন্য রকম। নয় মাস বলতে আমাদের কিছু নেই। আমার ক্ষেত্রে, দত্তক নেওয়ার জন্য দুই বছর ধরে বেশ কিছু কাগজের কাজ এবং একদিন সবকিছু ঠিকঠাক। আপনি একটি ই-মেইল পাবেন যে, আপনাদের পছন্দ মতো বাচ্চা পাওয়া গেছে। সুতরাং, এটি একটু অন্যরকম।’

সন্তান নিজের হোক অথবা দত্তক নেয়া এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয়না এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল। আর ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলাম।’

মেয়ের নাম রাখার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘তার নাম আমাদের খুবই পছন্দ। তার পুরো নাম নিশা কউর ওয়েবার। যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কউর। কারণ আমার আসল নাম করণজিৎ কর। আমি সব সময় চিন্তা করে এসেছি নাম যেটাই হোক না কেন মাঝের নাম সব সময় সিং অথবা কউর হবে। আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে