সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপরে উঠতে কষ্ট হবে না যে সিঁড়িতে

news-image

অনলাইন ডেস্ক : সিঁড়ি ভেঙে উপরে উঠতে এখন আর তেমন কষ্ট হবে না। জর্জিয়া টেক এবং ইমোরি ইউনিভার্সিটির কিছু গবেষকরা এমনই এক সিঁড়ি আবিস্কার করেছেন যা দিয়ে উপরে উঠতে বা নিচে নামতে গেলে হাঁটুতে খুব একটা চাপ পরে না। এমনকি ব্যাপারটা অনেকটা সমতলে হাঁটার মতোই।

তারা প্রেসার সেন্সর এবং স্প্রিংয়ের সমন্বয়ে এমন এক সিঁড়ি তৈরি করেছেন যা মানুষকে হাঁটু বাঁকানো থেকে মুক্তি দেবে। সুস্থ মানুষের জন্যেও এই সিঁড়ি বেশ স্বস্তিদায়ক হবে। জর্জিয়া টেক এবং ইমোরি ইউনিভার্সিটির কিছু গবেষক অভিনব এই সিঁড়ি আবিষ্কার করেছেন। তারা গাণিতিকভাবে প্রমাণ করেছেন তাদের তৈরি এই সিঁড়ি হাঁটুর ওপর প্রায় ২৬ শতাংশ চাপ কমাতে সক্ষম এবং অন্যান্য সাধারণ সিঁড়ির তুলনায় এটা পরিশ্রম কমায় প্রায় ৩৭ শতাংশ।

নতুন আবিষ্কৃত সিঁড়ির ব্যয় যেমন কম তেমনি এটা সাধারণ সিঁড়ির মতোই ব্যবহার করা যায়। একই সঙ্গে এটা বিদ্যুৎ খরচ করে খুব কম। এর প্রধান কর্মকৌশল স্প্রিং এর ওপর নির্ভরশীল।

এই ধারণার প্রবর্তকদের একজন এবং ইমোরি ইউনিভার্সিটির বায়োমেডিক্যালের অধ্যাপক লিনা টাং বলেন, এটা দিয়ে সিঁড়ি ভাঙার অর্থ আপনি যেন আপনার গাড়িতে ব্রেক কষছেন সে রকম। মানে গাড়িতে ব্রেক চাপতে যতটা শক্তি ব্যয় হয়, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বা নামতে সে রকম শক্তি ব্যয় হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা