সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আসছে শাকিব খানের দুই ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ মানেই শাকিব খানের চলচ্চিত্র। তাই আগামী ঈদেও মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন দুই ছবি। ছবি দুটি হলো আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ও শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’। দুটি ছবিই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে, এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

‘রংবাজ’ ছবির পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘গত ঈদে আমরা ছবিটি মুক্তি দিতাম, কিন্তু ছবির ছাড়পত্র পেয়েছি ঈদের মাত্র দুদিন আগে, কম সময় ছিল বলে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করতে পারিনি, যে কারণে আগামী ঈদে ছবিটি আমরা মুক্তি দেব।’

মান্নান আরো বলেন, ‘এরই মধ্যে ছবির পোস্টার তৈরি করা হয়েছে। সারাদেশের সিনেমা হলের মালিকরা আমাদের অফিসে এসে ছবির ট্রেইলার দেখছেন। অনেকেই আবার বুকিং করে যাচ্ছেন। আশা করি আগামী ঈদে সারা দেশে সাড়া জাগাবে এই ছবিটি।’

‘অহংকার’ ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘আমি ঈদুল ফিতরের অনেক আগেই ছবির কাজ শেষ করেছিলাম, কিন্তু ঈচ্ছে করেই তখন ছবিটি মুক্তি দেইনি। কারণ গত ঈদে যৌথ প্রযোজনার দুটি ছবি দেশের সিনেমা হলগুলো দখল করে নিয়েছিল। তখন মুক্তি দিলেও তেমন হল পেতাম না। আর কম সিনেমা হলে মুক্তি দিলে আমরা ব্যবসায়িকভাবে লস করতাম।’

লিটন আরো বলেন, ‘শাকিব খান মানেই ব্যয়বহুল চলচ্চিত্র। আমরা ছবিটি বর্তমান সময়কে কেন্দ্র করে বানিয়েছি, ছবির মেকিংয়ের পাশাপাশি সুন্দর একটি গল্প পাবে দর্শক। দর্শক আমার ছবি অনেক দেখেছেন, কিন্তু এই ছবিতে নতুন কিছু পাবেন বলে আমি কথা দিচ্ছি।’

শাকিব খানের সঙ্গে দুটি ছবিতেই অভিনয় করেছেন শবনম বুবলী। গত বছর দুই ছবি দিয়ে, শাকিব খানের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র পা রাখেন বুবলী। এখনো শাকিব খান ছাড়া আর কোনো নায়কের সঙ্গে অভিনয় করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা