,

এবার ওজন কমানোর মিশনে শাবনূর, পপি ও অপু

news-image

বিনোদন প্রতিবেদক : এবার নিজেদের ওজন কমানোর এক ব্যতিক্রম মিশনে নেমেছেন চিত্রনায়িকা শাবনূর, পপি ও অপু বিশ্বাস। অবশ্য তারা ৩ জনই একসময় ঢালিউডের নাম্বার ওয়ান নায়িকার তকমা পেয়েছেন। তবে তাদের রাজত্ব এখন আর নেই বললেই চলে, কিন্তু আলোচনায় পিছিয়ে নেই। তাদের ছন্দপতন ঘটলেও ফেরার চেষ্টা করছেন। অবশ্য শাবনূর আর অপু সন্তান নেওয়ার কারণে মুটিয়েছেন, অন্যদিকে পপি কাজ না থাকায়। ফলে চলচ্চিত্রে ফেরার উদ্দেশ্যে এবার ৩ জনই নেমেছেন ওজন কমানোর এক অন্য রকম মিশনে। বিরতি শেষে অপু বিশ্বাস ইতোমধ্যেই ফেরার ঘোষণা দিয়েছেন। মাতৃত্বের স্বাদ নেওয়ার কারণে বেশ মুটিয়ে গেছেন তিনি। এবার নেমেছেন মেদ ঝরানোর যুদ্ধে। কিছুদিনের সময় চেয়েছেন তিনি। ফিরেই নতুন ছবির ঘোষণা দেবেন আলোচিত এই নায়িকা।

ক’দিন আগেই ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। একটি ঘরোয়া আয়োজনে পাওয়া গেলো ‘স্লিম’ শাবনূরকে। ৯০ দশকের তার ২ সহশিল্পী ওমর সানী ও অমিত হাসান হাজির ছিলেন সেই আয়োজনে। সেখানকার কিছু স্থিরচিত্র বলছে, ২০১৫ সালের পর আরেক দফা ওজন কমিয়েছেন শাবনূর। তবে কি চলচ্চিত্রে ফিরছেন শাবনূর? মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে শাবনূরের। নির্মাতার প্রত্যাশা, শাবনূর কাজ করবেন তার ছবিতে। অচিরেই এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবেন তিনি।

এদিকে দু’মাস আগেও পপি এমন ছিলেন না। এরই মধ্যে ওজন কমিয়েছেন তিনি। দীর্ঘদিন পর নতুন ছবির শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পপি। রাজপথে ছবিতে পুলিশ চরিত্রে থাকবেন তিনি। চরিত্রের প্রয়োজনেই ওজন কমিয়েছেন পপি। তিনি বলেন, নতুন ছবিটির জন্যে প্রস্তুতি নিচ্ছি। নিজের শারীরিক ওজন একটু কমাতে হচ্ছে চরিত্রটির প্রয়োজনে। এতে একেবারে নতুনভাবে দেখা যাবে আমাকে। সতের বছর আগে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছিলাম। এতোদিন পর আবারও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে