,

নওয়াজউদ্দিনের টুইটে তোলপাড় বলিউড

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকীর এক টুইটেই বলিউডে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ১৭ জুলাই তিনি টুইটারে লেখেন, ‘আমি কালো আর দেখতেও ভাল নই। এজন্য আমি ফর্সা ও সুন্দর কাউকে জুটি হিসেবে পাবো না। সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ! তবে আমি কখনোই এসবে গুরুত্ব দেইনি।’

হঠাৎ তিনি কেনো ফর্সা কালো নিয়ে টু্ইট করতে গেলেন।

আসলে ঘটনার সূত্রপাত তার সাম্প্রতিক ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির কাস্টিং ডিরেক্টর সঞ্জয় চৌহানের একটি মন্তব্যে।

সঞ্জয় সম্প্রতি বলেছেন, ছবিতে নওয়াজ থাকায় তিনি কোনও ‘ফর্সা’ বা ‘হ্যান্ডসাম’ অভিনেতাকে কাস্ট করতে পারেননি।

নাম ধরে না করলেও নওয়াজের এই টুইট যে সঞ্জয়ের মন্তব্যেরই জবাব, তা স্পষ্ট অনেকের কাছেই।

বলিউডে একস্ট্রা বা জুনিয়র আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজ। এখন তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা।

‘রইস’-এর কড়া পুলিশ অফিসার হোক বা অপ্রতিরুদ্ধ দশরথ মাঝির চরিত্র, সবেতেই দর্শক, সমালোচকদের মন জয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

নওয়াজ জানান, কোনোদিনই তিনি নিজের লুক বা ত্বকের রঙের প্রতি নজর দেননি; বরং গুরুত্ব দিয়েছেন ‘মেথডিক্যাল’ অভিনয়ে।

এর পরেই তার সংযোজন, ‘কিন্তু কোনও কাস্টিং ডিরেক্টর যদি আমার জন্য কোনও ফর্সা বা ‘হ্যান্ডসাম’ অভিনেতাকে কাস্ট করতে না পারেন, তো সেটা তার সমস্যা।’
তবে ওই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে সঞ্জয় চৌহান বলেন, ‘আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি বলেছিলাম, এই ছবিতে আমার নওয়াজের মতো অভিনেতারই প্রয়োজন। আমি জানি না কোথা থেকে এই ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ কথাটা জুড়ে দেওয়া হল। এ কথা আমি বলিনি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে